1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পিবিএসএস এর আয়োজনে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে পিবিএসএস এর আয়োজনে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী বিকাশ সহায়ক সংস্থা (পিবিএসএস) এর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বাদ আছর উপজেলার বারপাইকেরগড় সংস্থার কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সুলতান কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন মোল্লা ও বারপাইকেরগড় দরগা বাজার কমিটির সভাপতি মাসুদ রানা সহ আরও অনেকে। বক্তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

বিতরণ অনুষ্ঠানে বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে চিনি, লাচ্চা সেমাই, মুড়ি ও দুধের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, ফিরোজ কবির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )