1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদকে সামনে রেখে ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১১ জন দেখেছেন

আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি ও বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১৮ মার্চ) রাতভর পৌর শহরের খেতাব মোড় এলাকায় তেলের পাম্প সংলগ্ন মহাসড়কে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন।

যৌথ বাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহন আলাদাভাবে তল্লাশি করেন। এ সময় যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি গাড়ির ভেতরে কোনো অবৈধ বস্তু বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

অভিযান সম্পর্কে ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে চেকপোস্ট বসিয়ে তল¬াশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )