1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুবিধাবঞ্চিতদের পাশে ‘হিলফুল ফুযুল’: ঈদ উপহার বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সুবিধাবঞ্চিতদের পাশে ‘হিলফুল ফুযুল’: ঈদ উপহার বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫৬ জন দেখেছেন
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রংপুরের পীরগাছায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তালতলা হিলফুল ফুজুল’।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্থানীয় কল্যাণী ইউনিয়নের
স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসা মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার দেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খরখরি ঘাট হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আবু বক্কর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আঙ্গুর, প্রধান উপদেষ্টা (হিলফুল ফুজুল) ও স্বত্ত্বাধিকারী মেসার্স নকশী ফার্নিচার। রংপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, সাংবাদিক হারুন-অর-রশিদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামেরর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামিক ও মানবিক গুরুত্বের ওপর আলোকপাত করে বক্তব্য দেন তালতলা জামে মসজিদের খতিব মাওলানা আহমাদ আলী, জামতলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, বকুল তলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের এবং মাওলানা আতাউর রহমান।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এই এগিয়ে আসা সমাজের জন্য একটি দৃষ্টান্ত। হিলফুল ফুজুল সংগঠনটি যেভাবে অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, শান্তির এক শাশ্বত অঙ্গীকার ‘হিলফুল ফুজুল’ বা ‘শান্তি সংঘ’ হলো ইসলামের ইতিহাসে একটি মাইলফলক, যা স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর যৌবনকালে প্রতিষ্ঠা করেছিলেন। সমাজ থেকে অন্যায় দূর করা, মাজলুমের পাশে দাঁড়ানো এবং গোত্রে গোত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই ছিল এর মূল লক্ষ্য। আজকের এই আধুনিক যুগেও ‘তালতলা হিলফুল ফুজুল’ সেই আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবা এবং সামাজিক বৈষম্য দূর করতে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের এই নামকরণের সার্থকতা লুকিয়ে আছে প্রতিটি সেবামূলক কর্মকাণ্ডের মাঝে।
প্রসঙ্গত, ঈদ উপহার প্রতি প্যাকে ছিল- গরুর গোস্ত- পোলাও চাল, ভাতের চাল,সয়াবিন তেল, আলু, সেমাই, চিনি, সাবান, মুরি, ইফতার সামগ্রী। মোট ১০টি আইটেম দিয়ে সাজানো ছিল ঈদ উপহার সামগ্রীর বিশেষ প্যাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )