1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে মাদক ও নারী-শিশু পাঁচার রোধে জনসচেতনতামূলক সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে মাদক ও নারী-শিশু পাঁচার রোধে জনসচেতনতামূলক সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপি-র আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় জনসাধারণের এ সভা অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী সভায় সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য আসা-যাওয়া বন্ধে কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা, নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে বিজিবিকে দ্রুত তথ্য প্রদানসহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার বন্ধ করা এবং কাঁটাতারের কাছে অযথা যাতায়াত না করাসহ বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন বিজিবি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার রফিক মিয়া বক্তব্যে বলেন, সীমান্ত সুরক্ষা কেবল বিজিবির একার দায়িত্ব নয়, এতে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
​অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )