সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এ দণ্ডাদেশ দেন।
এর আগে রবিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া (৩৮) ওই এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে এবং গোলজার রহমান (৩৭) আবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রঞ্জু মিয়াকে এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জু মিয়া এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। ওই সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী রঞ্জুকে তার সহযোগীসহ আটক করা হয়েছে।’
পীরগাছা থানার ওসি একেএম মহিব্বুল ইসলাম বলেন, এ মাসে ৯টি মাদক মামলাসহ একাধিক ভ্রাম্যমাণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দেবাশীষ বসাক বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রঞ্জু মিয়াকে এক মাস এবং গোলজার রহমানকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’