


আগামী ৬এপ্রিল সোমবার নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রেসক্লাব সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপদেষ্টা পরিষদ। শনিবার দুপুরে শহরের শাহীপাড়ায় অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে প্রধান উপদেষ্টা শামসুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা অরবিন্দ রায়, নজমুল হুদা নজু, আকতারুল ইসলাম নির্বাচন নিয়ে বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টা থেকে বিরতিহীন বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রেসক্লাব মিলনায়তনে। বলেন, ২১সদস্যের নির্বাহী কমিটিতে তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম এবং সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা পরিষদ সুত্র জানায়, সভাপতি পদে এবিএম মঞ্জুরুল আলম সিয়াম ও হাসান রাবাবী প্রধান, সহ-সভাপতি পদে আতিয়ার রহমান, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, হামিদুল্লাহ সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, ভুবন রায় নিখিল, শীষ রহমান ও আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক পদে নুর আলম ও মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাষ বিশ্বাস, আব্দুর রশিদ শাহ, বিজয় চক্রবর্তি কাজল ও নাসির উদ্দিন শাহ মিলন, অর্থ সম্পাদক পদে তৈয়ব আলী সরকার ও আবুল হোসেন শাহ, দপ্তর সম্পাদক পদে এম আর চৌধুরী রাজু ও একরামুল হক লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওয়ালি মাহমুদ সুমন ও নাঈম শাহ, ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন ও আজহারুল ইসলাম রাজা এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবীদ, কাজী মাহবুবুল হক দোদুল, মুশফিকুর রহমান সৈকত, নুরে আলম বাবু, সাদেকুর রহমান শাহ স্কলার, আতোয়ার রহমান, সিদ্দিক কাজল, মীর মাহমুদুল হাসান আস্তাক, বিএম খাজা নেওয়াজ, ময়নুল হক, বাপ্পী রহমান, মামুনার রশিদ মিঠু, আলী সাদ্দাম ও সাগর আলী। প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম জানান, ১৯টি পদের বিপরিতে ৩৬জন প্রতিদ্বন্ধিতা করছেন।