1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এএসপি’র ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে যুবক আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

এএসপি’র ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

রংপুর নগরীর প্রেসক্লাব মার্কেটে পুলিশের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করতে এসে মোস্তাফিজার রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর প্রেসক্লাব মার্কেটের একটি প্রিন্টিং দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক ও ব্যবসায়ী সমিতির সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক যুবক দাবি করেন, তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়। জানা গেছে, তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করতে দোকানে আসেন। তবে তার দেওয়া তথ্য ও আচরণে সন্দেহ হলে দোকান মালিক বিষয়টি যাচাইয়ের চেষ্টা করেন। আটককৃত যুবক সাংবাদিকদের বলেন, তিনি এক মেয়েকে পছন্দ করেন এবং তাকে মিথ্যা বলেছেন যে তিনি পুলিশের চাকরি করেন। সেই কথার প্রমাণ দেখানোর জন্যই তিনি ভুয়া আইডি কার্ড তৈরি করতে এসেছিলেন। তিনি জানান, একটি অ্যাপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আইডি কার্ডেও ডিজাইন তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দোকানদারকে দেন।

তার দাবি, সরকারি চাকরি না থাকলে মেয়ের পরিবার বিয়েতে রাজি হবে না, এই কারণেই তিনি এমন কাজ করেছেন। দোকানের কর্মচারী জানান, আইডি কার্ডের নমুনা (ডেমো) দেখে তার সন্দেহ হয়। পরে বিভিন্ন প্রশ্ন করলে যুবক সঠিকভাবে উত্তর দিতে পারেননি এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তাকে দোকানেই আটকে রাখা হয়।

প্রেসক্লাব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের আগেই সতর্ক করা হয়েছে—কোনো বাহিনীর পরিচয়ে কেউ কাজ করাতে এলে তার পরিচয় নিশ্চিত হয়ে তবেই কাজ করতে হবে। ওই যুবক নিজেকে এএসপি পরিচয় দিয়ে আইডি কার্ড তৈরি করতে চেয়েছিলেন। পরিচয়ে অসঙ্গতি থাকায় দোকান মালিক তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )