1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ফুলছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬। বুধবার উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ আয়োজনে করে ফুলছড়ি উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রিদওয়ানুল হালিম। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা তরুণ প্রজন্মকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়। একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম এবং ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন।

বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান মেলা এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর নানা মডেল প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ বিজ্ঞান মেলা আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )