1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে যুবককে কুপিয়ে হত্যা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়াও ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনাও হত্যার পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দিনের আলোয় এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে নিহতের পরিবার জানায়, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় অভিযুক্ত মমিন মিয়াকে প্রধান আসামি করে মোট ছয়জনের নামে মামলা করেছিলেন। ওই মামলার জের ধরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিবের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিল। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে কাজ চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )