1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে কনফিডেন্স কোচিংয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বোচাগঞ্জে কনফিডেন্স কোচিংয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শেখার জন্য এসো, সেবার জন্য যাও” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মিলরোডস্থ কনফিডেন্স কোচিং সেন্টারে প্রতিষ্ঠানের ৭ম বর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরাজুল ইসলাম মিরাজ। স্বাগত বক্তব্যে কোচিং সেন্টারের পরিচালক হাসিবুল ইসলাম হাসিব বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামু। তিনি বলেন, “পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সফলতা অর্জন সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নং রনগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেদী হাসান মিম। এসময় কোচিং সেন্টারের শিক্ষক তারেক ইসলাম, পার্থ রায়, অর্ণবসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )