1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে ভূট্টা ক্ষেত হতে নারীর মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বীরগঞ্জে ভূট্টা ক্ষেত হতে নারীর মরদেহ উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ জন দেখেছেন
নিহত
নিহত
নিখোঁজের  দুইদিন পর দিনাজপুরের বীরগঞ্জে ভূট্টা ক্ষেত হতে মোছাঃ খুকী আক্তার(৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোছাঃ খুকী আক্তার উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া গ্রামের নবী হোসেনের স্ত্রী।
গতকাল শনিবার দুপুরে বাড়ীর পাশে ভূট্টা ক্ষেত হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে স্বামীর সাথে শুয়ে পড়েন মোছাঃ খুকি আক্তার। খুব সকালে ঘুম ভেঙ্গে স্ত্রীকে ঘরে না পেয়ে অনেক খোজাখুজি করেন স্বামী নবী হোসেন। পরে শনিবার দুপুরে বাড়ীর পাশে ভূট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
মৃতদেহে শরীরের আঘাত ও ধস্তাধস্তির চিহৃ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি আরও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )