1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্রাজিল বিশ্বকাপ জিতবে না, বিশ্বাস ব্রাজিলিয়ানদেরই | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রাজিল বিশ্বকাপ জিতবে না, বিশ্বাস ব্রাজিলিয়ানদেরই

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকেই ব্রাজিলিয়ানরা ষষ্ঠ শিরোপার (হেক্সা) স্বপ্ন দেখছেন। কিন্তু গত ২৪ বছরে সেই স্বপ্ন বারবার ভেঙে গেছে। এবারও ১১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে দেশের বেশিরভাগ মানুষের মনে বড় ধরনের আস্থার সংকট দেখা দিয়েছে।

ব্রাজিলের জনপ্রিয় ও প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান গ্রুপো ফোলহা সম্প্রতি একটি জনমত জরিপ করেছে। সেখানে উঠে এসেছে, ব্রাজিলের অধিকাংশ ফুটবলপ্রেমী এবারের আসরে দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন না। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি ভালো করবে এমন বিশ্বাসও অনেকটাই কম।

ফোলহা জরিপে দেখা গেছে, মাত্র ২৯ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন যে আনচেলত্তির ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে পারবে। এটি তাদের ঐতিহাসিক সিরিজের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের আশাবাদ। অন্যদিকে জেনিয়াল জরিপে এই সংখ্যা আরও কম, মাত্র ২৫ শতাংশ চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রাখেন, আর ৬৮ শতাংশ স্পষ্টভাবে বলেছেন, তারা দলের শিরোপা জয়ে আস্থা রাখতে পারছেন না। এদিকে ব্রাজিলের পোষ্টার বয় নেইমার বিশ্বকাপ দলে নেওয়া উচিত কি না; এ নিয়েও মতামত ভিন্ন ভিন্ন। ফোলহার জরিপে ৫৩ শতাংশ মানুষ নেইমারের পক্ষে মত দিয়েছেন।

জেনিয়াল জরিপে এই সংখ্যা ৪৭ শতাংশ, আর ৪৫ শতাংশ সরাসরি বিপক্ষে। এতে বোঝা যায়, ৩৪ বছর বয়সী তারকা নিয়ে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মধ্যে এখনো বিতর্ক আছে, যদিও সামগ্রিকভাবে তার সমর্থন বেশ শক্তিশালী।
জেনিয়াল জরিপ অনুসারে, আনচেলত্তির কাজের অনুমোদন দিয়েছেন ৪১ শতাংশ, অসন্তুষ্ট ২৯ শতাংশ এবং ৩০ শতাংশ কোনো মতামত দেননি। এই সংখ্যা দেখিয়ে দিচ্ছে যে, কোচ এখনো পুরোপুরি ভক্তদের আস্থা অর্জন করতে পারেননি।

২০০২ সালের পর থেকে হেক্সার অপেক্ষায় থাকা ব্রাজিল এবারও বিশ্বকাপে যাচ্ছে নিম্ন আশা ও সন্দেহের মেঘ নিয়ে। দলের সাম্প্রতিক পারফরম্যান্স, চোট-আঘাত এবং ফর্মের অস্থিরতা জনমনে এই হতাশা আরও বাড়িয়েছে। ১৮ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এই জরিপগুলো কোচ আনচেলত্তির জন্যও চাপ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )