এর আগে, এ মাসের শুরুতে এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। গতকাল রবিবার হতে আবার দাম বাড়ানো হলো।
এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধি এবং যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজি ক্রয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে। দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব কারণে সার্বিকভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই দাম সমন্বয় করা হয়েছে।






















