1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিসিটিভি নজরদারি ও কঠোর নিরাপত্তায় বোচাগঞ্জে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিসিটিভি নজরদারি ও কঠোর নিরাপত্তায় বোচাগঞ্জে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ থেকে বোচাগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, এবারের পরীক্ষাগুলো সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ মহিলা কলেজ এবং বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান জানান, বোচাগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নকল রোধে কেন্দ্রের আশপাশের ফটোকপির দোকান নিয়ন্ত্রণে রাখা হবে এবং প্রয়োজনে বিধিনিষেধ বা ১৪৪ ধারা জারি করা হবে।
“তিনি আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজে এবং সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করবেন।” তীব্র গরমের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের স্বস্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ফ্যান, বাতাস চলাচলের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
অসুস্থ পরীক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসা সেবা দিতে প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম গঠন করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, প্রশ্নপত্র পরিবহন, সংরক্ষণ ও কেন্দ্র তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা বোচাগঞ্জ থানায় সংরক্ষিত প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের নিকট হস্তান্তর করবেন এবং পরীক্ষা শেষে উত্তরপত্র সিলগালা করে নির্ধারিত নিয়মে প্রেরণ নিশ্চিত করবেন।
কেন্দ্র সচিবদের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় বোচাগঞ্জ উপজেলায় প্রায় ২৫৯৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান আরও বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ সুন্দর ও নকলমুক্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং সবার সহযোগিতায় একটি সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )