1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে মাগুর মাছে রং মিশানোর দায়ে জব্দ, নদীতে অবমুক্ত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিরামপুরে মাগুর মাছে রং মিশানোর দায়ে জব্দ, নদীতে অবমুক্ত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর মাইকারি মাছ বাজারে গতকাল শনিবার সকালে বিদেশি মাগুর মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টাকালে স্থানীয় আড়ৎদারগণ তা প্রতিহত করে প্রশাসনে খবর দিলে দুই ড্রাম মাছ জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বিরামপুর নতুন বাজার পাইকারি মাছ বাজারে জনৈক ব্যক্তি দুই ড্রাম মাগুর মাছ বিক্রি করতে নিয়ে আসে। কিন্তু বিদেশি ঐ মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টা করা হলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তারা প্রশাসনে খবর দিলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরীন এবং থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে মাছের মালিক সটকে পড়ে। এ অবস্থায় দুই ড্রামে প্রায় ৩/৪ মন রং মিশ্রিত মাগুর মাছ জব্দ করে প্রশাসন বিরামপুর শাখা যমুনা নদীতে অবমুক্ত করেছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষ সচেতন হলে অপরাধীদের অনেক অপকর্ম প্রতিহত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )