1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে থাইল্যান্ডের পর চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী দল। প্রতিযোগিতায় থাইল্যান্ডকে (৫১-৩৪) হারিয়ে শুভসূচনা করার পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে (৫৯-২০) বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদক জয়ও নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )