1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি পদ্ধতিতেও বড় বদল আসছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশের মতো দলগুলোকে হারালে আর বোনাস পাবেন না। বরং হেরে গেলে শাস্তির মুখে পড়তে হবে। এই কঠোর নিয়মগুলো শ্রীলঙ্কা ক্রিকেট আরোপ করতে যাচ্ছে। লঙ্কান গণমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগে খেলোয়াড়রা আইসিসি র‌্যাংকিংয়ের ১ থেকে ৯ নম্বর দলগুলোকে হারালেই বোনাস পেতেন। কিন্তু এখন শ্রীলঙ্কার খেলোয়াড়দের বোনাস দেওয়া হবে শুধু শীর্ষ চারটি র‌্যাংকিংধারী দলের বিপক্ষে জিতলে। শুধু একটি ম্যাচ জেতাই যথেষ্ট হবে না। পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বড় দলগুলোকে হারাতে পারলে বড় বোনাস, বিশেষ করে অ্যাওয়ে সিরিজে। আর যদি ঘরের মাঠে জেতে, তাহলে হোম অ্যাডভান্টেজের কারণে বোনাসের অঙ্ক কিছুটা কম হবে। অন্যদিকে সিরিজ হারলে খেলোয়াড়দের গুনতে হবে জরিমানা।

শ্রীলঙ্কান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবনা শিগগিরই খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা হবে।
বোনাস কাঠামো
টেস্ট ক্রিকেট (অ্যাওয়ে সিরিজ জয়):
১ নম্বর দলকে হারালে ১৫০,০০০ ডলার
২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
তিন নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
চার নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার
টেস্টক্রিকেট (হোম সিরিজ জয়)
এক নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
২ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
৩ নম্বর দলকে হারালে ৫০ হাজার ডলার
৪ নম্বর দলকে হারালে ২৫ হাজার ডলার
ওয়ানডে সিরিজ জয় : র‌্যাংকিং ও হোম/অ্যাওয়ের ওপর নির্ভর করবে বোনাস, প্রতিপক্ষের মাঠে জিতলে পুরস্কার বেশি।

টি-টোয়েন্টি সিরিজ জয় : হোম ও অ্যাওয়ে দুটি সিরিজের জন্য একই বোনাস, ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের সমান। ম্যাচ ফি : টেস্ট জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে সাড়ে ৭ হাজার ডলার। ওয়ানডেতে জিতলে ম্যাচ ফি সাড়ে সাত হাজার ডলার, হারলে সাড়ে তিন হাজার ডলার এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জিতলে ৫ হাজার ডলার ম্যাচ ফি, হারলে আড়াই হাজার ডলার এবং ফল না হলে ২ হাজার ডলার। মানে, খেলোয়াড়দের শুধু জিতলেই হবে না। হার এড়াতে হবে এবং ম্যাচ যেন পরিত্যক্ত না হয় সেই আশায় বুক বাঁধতে হবে। এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট ব্যক্তিগত প্রণোদনা দিয়েও খেলোয়াড়দের উৎসাহিত করবে। এক নম্বর র‌্যাংকিংয়ে পৌঁছালে ২৫ হাজার ডলার বোনাস পাবেন। আর ২ থেকে ৫ নম্বরে থাকলে ২০ হাজার ডলার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )