1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিয়ের পিঁড়িতে বসছেন হুমা কুরেশি? | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসছেন হুমা কুরেশি?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন

দীর্ঘদিন ধরে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, অভিনেতা ও মডেল রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সেই জল্পনার অবসান ঘটতে যাচ্ছে চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে। গুঞ্জন উঠেছে, তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন! মুসলিম হওয়ায় বলিউডে কোনো সমস্যায় পড়িনি: হুমা কুরেশি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে গোপনে বাগদান সেরেছেন এই জুটি। তবে কিছুদিন যেতেই তা আর গোপন থাকেনি। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে বা নভেম্বর মাসে তাঁদের বিয়ের সানাই বাজতে পারে। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে!

হুমা কুরেশি-রচিত সিং
ঘরোয়াভাবে অনুষ্ঠিত হবে হুমা কুরেশির বিয়ের আয়োজন। সেখানে দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। তবে বিয়ের মূল অনুষ্ঠানের পর মুম্বাইয়ে শোবিজ তারকাদের জন্য জমকালো সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে এই হবু দম্পতির।
রচিত সিং দীর্ঘদিন মডেল হিসেবে কাজ করলেও সম্প্রতি বড় পর্দায় অভিনেতা হিসেবে তাঁর অভিষেক হয়েছে। হরর-কমেডি সিনেমা ‘থাম্মা’-তে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দান্নার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

হুমা কুরেশির ভাই খুন
হুমাকে সর্বশেষ দেখা গেছে রোমান্টিক কমেডি ছবি ‘সিঙ্গেল সালমা’-তে। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় হুমা ছাড়াও অভিনয় করছেন যশ, নয়নতারা এবং কিয়ারা আদভানির মতো তারকারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )