1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ফুলছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে সিএসপিবির প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সুবিধাবঞ্চিত কেস ম্যানেজমেন্টভুক্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ ঘ‌টিকায় ফুলছ‌ড়ি উপ‌জেলা চত্ত‌রে কিট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা শফিকুর রহমান খানসহ গাইবান্ধা জেলা শিশু সুরক্ষা টিমের সদস্যরা।
এসময় বক্তারা বাল্যবিবাহ নিরোধ, শিশুশ্রম প্রতিরোধ এবং শিশুদের নিয়মিত পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )