1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আর বাকি ৩৪ দিন: বিদ্যুৎ গতির রোনালদো | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

আর বাকি ৩৪ দিন: বিদ্যুৎ গতির রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৩৪ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে ফিট রাখতে কোন ধরনের লাইফস্টাইল মেনে চলেন, তা আর অজানা নয়। বয়স ৪১ পেরিয়ে গেলেও মাঠে তার দাপট চোখে পড়ার মতো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করে চলেছেন। থামার কোনো লক্ষণই যেন নেই।

চল্লিশেও যিনি দুরন্ত, তিনি ৩৩ এ কেমন ছিলেন! এই যেমন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কথাই মনে করিয়ে দেওয়া যাক। ওইবার যৌথভাবে দ্রুততম গতি অর্জন করেন তিনি: ঘণ্টায় ২৪ কিলোমিটার।

পর্তুগালের এই সাত নম্বর জার্সিধারীর সঙ্গে আছেন ক্রোয়েশিয়ার ২৪ বছর বয়সী খেলোয়াড় আন্তে রেবিচ। ওইবার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন রোনালদো। চমৎকার এক ফ্রি কিকে শেষ মুহূর্তে গোল করে স্পেনের সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্রয়ে অবদান রাখেন।

সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আগের হ্যাটট্রিকের রেকর্ড নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের দখলে ছিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় তিনি ৩০ বছর বয়সে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )