1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

জাতীয় দলের নতুন কোচ নিয়োগের ডামাডোলের মধ্যেই দৃশ্যপটে হাজির হয়ে আলো কেড়ে নিলেন হামজা চৌধুরী। শুক্রবার মোহাম্মদপুরে ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের মাতালেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সংক্ষিপ্ত বক্তব্যের শেষ দিকে বলে ওঠেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’।

চার দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হামজা বলেন, ‘এখান থেকে এমন সব তারকা বেরিয়ে আসবে, যারা আমার চেয়েও বড় হবে; এমনকি বর্তমান ক্যাপ্টেনের চেয়েও বড় মাপের খেলোয়াড় হবে।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসায় হামজা বলেন, ‘শুধু মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।

তিনি চমৎকার কিছু শুরু করেছেন—এমন কিছু, যা ইনশা আল্লাহ পরবর্তী প্রজন্মের নেতা এবং বড় তারকাদের অনুপ্রাণিত করবে। তাই হ্যাঁ, অসাধারণ কাজ! এই ধরনের পরিকল্পনা থাকলে আমি দেখতে পাচ্ছি, আমাদের দেশ বিভিন্ন খেলাধুলায় বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে। তাই আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ!’ হামজার এই সফরকে ঘিরে ফুটবল অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল—জাতীয় দলের জন্য যোগ্য কোচ খুঁজে পেতে তার পরামর্শ নিতে পারে বাফুফে।

তবে একই অনুষ্ঠানে উপস্থিত ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ পেশাদার এবং সেখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বাইরে কারও সম্পৃক্ততা নেই।

তাবিথ আউয়াল বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং সোজাসাপটা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারও সঙ্গে কোনো পরামর্শও হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )