1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে বৃষ্টি থেকে ধান রক্ষা করতে গিয়ে প্রাণ গেল যুবকের | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বৃষ্টি থেকে ধান রক্ষা করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন
মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে বৃষ্টির পানি থেকে ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। সৌরভ (১৮) ঐ গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )