1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রাথমিক শিক্ষার আওতায় আসবে ইবতেদায়ি মাদরাসা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১০ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষার আওতায় আসবে ইবতেদায়ি মাদরাসা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
ইবতেদায়ি মাদরাসাকে ধাপে ধাপে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম সংলাপে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার এখনই এ কার্যক্রম শুরু করছে না। কারণ শিক্ষাব্যবস্থাকে গুছিয়ে নেওয়ার কাজ চলছে। গত কয়েক বছরে শিক্ষাব্যবস্থা অনেকটা ভঙ্গুর হয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন খাতে সংস্কার ও মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন না করে নতুন বড় দায়িত্ব নেওয়া কঠিন।’

তিনি আরও বলেন, ‘সরকার ধাপে ধাপে শিক্ষাব্যবস্থার সংস্কার করছে। ভবিষ্যতে ১০ বছরের নিচের সব ধরনের শিক্ষাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এনে একই ধরনের কারিকুলাম ও মানদণ্ডে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ও যোগদানের অপেক্ষায় থাকা প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠানো হবে না। প্রশিক্ষণ সম্পন্ন করার পর আগামী চার থেকে ছয় মাসের মধ্যে তারা শ্রেণিকক্ষে ফিরতে পারবেন।’

তিনি জানান, এ সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষক আন্দোলন করলেও সরকার প্রশিক্ষণের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )