1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাকে কেউ বললেন রানি, কেউ বললেন ভরসা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

মাকে কেউ বললেন রানি, কেউ বললেন ভরসা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ জন দেখেছেন

১০ মে সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে মায়ের গল্প বলার খেরোখাতা। সন্তানেরা সেখানে লিখছেন মাকে নিয়ে না বলা কথা, প্রকাশ করছেন ভালোবাসা। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন এই দলে। এক সময়ের সুপারস্টার ওমর সানী মায়ের একটি দুর্লভ ছবি প্রকাশ করে লিখেছেন, ‘১৯৯৫ সাল একদিন আমার বাসায় ডিওএইচ মহাখালী, আমি ও মৌসুমী সিদ্ধান্ত নেই বিয়ে করব। তখন অনেক ভেবেচিন্তে আমার মা কাজী ডেকে আমাদের বিবাহ দেন, সেখান থেকে আজ অব্দি একসাথে আছে আলহামদুলিল্লাহ।’

এরপর লেখেন, ‘কিন্তু আমার মা আছে দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। আর এই দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি অনেক মিস করি আই লাভ ইউ মা।’ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও মা দিবস নিয়ে লিখতে চেপেছেন কিবোর্ড। একটি প্রতীকী ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’ এদিকে আজ বিদ্যা সিনহা মিম মায়ের জন্মদিন। মাকে তার জীবনের রানি হিসেবে সম্বোধন করেছেন। একাধিক ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।

আমার জীবনের রানি।’ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রতিদিনই মা দিবস, এবং প্রত্যেক মা-ই প্রতিদিন সুখ পাওয়ার যোগ্য।’ সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি, তুমি ভরসা, তুমি ভালোবাসা। শুভ মা দিবস আম্মু।’ এছাড়াও তারকাদের অনেকে মাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )