1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে বন্ধ অনলাইন নামজারি, ভোগান্তি সেবাগ্রহীদের | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

চিলমারীতে বন্ধ অনলাইন নামজারি, ভোগান্তি সেবাগ্রহীদের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দুই মাস ধরে অনলাইনে নামজারি (মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের অ্যাকাউন্ট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বেশি অসুবিধায় পড়েছেন চরের সেবা নিতে আসা সেবাগ্রহীতারা।
অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তার একাউন্ট না হওয়ার কারণে সাধারণ মানুষের নামজারিতে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনা সংশোধন সহ ভূমি কর্মকর্তার স্বাক্ষরকৃত যাবতীয় কাজ বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত কাজে ব্যাপক হয়রানি ও ভোগান্তিতে রয়েছে এই অঞ্চলের সেবাগ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জমি কেনা-বেচা বা জরুরি প্রয়োজনে খতিয়ান হালনাগাদ করার জন্য নামজারি অত্যাবশ্যক। কিন্তু প্রায় দুই মাস ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। এদিকে, বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকার অজুহাতে সাধারণ মানুষ তাদের ভূমির কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ছে এবং জমি সংক্রান্ত আইনি কাজে জটিলতা তৈরি হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষগুলো দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না।
​সোনা মিয়া বলেন, ডিজিটাল সেবার নামে চিলমারীর মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে একটি সরকারি গুরুত্বপূর্ণ পোর্টাল বন্ধ থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অফিসের দ্বারে দ্বারে ঘুরেও শুধু ‘সার্ভারে সমস্যা’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ’ এমন কথা শুনতে হচ্ছে।
আরেক ভুক্তভোগী আতাউল ইসলাম জানান, এভাবে সরকারী সেবা বন্ধ থাকলে তো আমরা ভোগান্তিতে পরে যাবো। আমি মনে দ্রুত সময়ের মধ্যে অনলাইন নামজারি চালু করার ব্যবস্থা করা হোক।
সার্বিক বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান,  আমরা চেষ্টা করছি, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )