1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গরু চোর চক্রের মাস্টারমাইন্ড রাসেলসহ গ্রেফতার ৩ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

গরু চোর চক্রের মাস্টারমাইন্ড রাসেলসহ গ্রেফতার ৩

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এক সফল অভিযানে ঢাকা থেকে কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা ও মাস্টারমাইন্ড রাসেল ইসলাম (৪০) সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
​গ্রেফতারকৃত প্রধান আসামি রাসেল ইসলাম তেঁতুলিয়া থানার হাগুড়াগছ গ্রামের মৃত ফারাজ উদ্দীনের ছেলে। তার সাথে গ্রেফতার হওয়া অন্য দুই সহযোগী হলেন সাদেকুল ইসলাম ও কবির হোসেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনা এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)র সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। তেঁতুলিয়া মডেল থানার মামলা নং-০২ (তারিখ: ০৩/০৫/২০২৬ খ্রিঃ) এর সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বদিউজ্জামান এবং এস আই (নি:) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকার মিরপুর থানা এলাকায় চিরুনি অভিযান চালান। সেখান থেকেই এই চক্রের মূল হোতাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত রাসেল ইসলাম পঞ্চগড় জেলার একজন কুখ্যাত গরু চোর এবং আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের মূল হোতা ও মাস্টারমাইন্ড। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসাল্ট (পুলিশের ওপর হামলা) এবং গরু চুরির অন্তত ৮টি মামলা আদালতে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার দল এলাকায় চুরির সিন্ডিকেট চালিয়ে আসছিল।
​আজ গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ ফরোয়ার্ডিংয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এই ঝটিকা অভিযান ও আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )