শনিবার (৩০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধ ও অনিয়ন্ত্রিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে চিলমারীর বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি এবং ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ না নিলে চিলমারীর মানচিত্র থেকে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা হারিয়ে যাবে। বৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনের জোর দাবি তুলে ধরেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন ওয়াদুদ, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নিহারিকা শারমিন দিপী, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, এডিশন রিয়েল স্টেটের ডিপুটি ম্যানেজার আশিক ইকবাল ইশাত প্রমুখ।