1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মার্কিন ঘাঁটিতে ফের পাল্টা হামলার দাবি ইরানের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মার্কিন ঘাঁটিতে ফের পাল্টা হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের অন্তর্গত সিরিক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা হামলার মাধ্যমে তার জবাব দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আইআরজিসির পক্ষ থেকে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘাঁটি রয়েছে। এসবের মধ্যে প্রধান ও স্থায়ী ঘাঁটি আছে ৮টি। কোন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি আইআরজিসির বিবৃতিতে।

এদিকে সোমবার সকালে এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আজ ভোরের দিকে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করেছে দেশটির বিমান বাহিনী।

ইরানের প্রতিরক্ষা বাহিনী কিংবা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরাকের কোনো শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী; তারপর টানা ৪০ দিন ধরে সংঘাত শেষে ৭ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি এখনও চলছে।

চলমান এই বিরতির মধ্যেই গত সপ্তাহে ফের সংঘাত হয়েছে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে। হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনী ড্রোন নিক্ষেপের পর দেশটির বন্দর শহর বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী।

গতকাল অবশ্য সিরিক দ্বীপের পাশাপাাশি পারস্য উপসাগরের দুই ইরানি দ্বীপ গোরুক এবং কেশমের রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেও বোমা বর্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

এমন এক সময়ে এসব হামলা ঘটছে, যখন দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর সংক্রান্ত আলোচনা ফের গতিশীল হয়েছে।

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )