1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশের বাস্কেটবলে নতুন সম্ভাবনা, বসুন্ধরা স্পোর্টস সিটির কোর্টে মুগ্ধ ফেডারেশন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দেশের বাস্কেটবলে নতুন সম্ভাবনা, বসুন্ধরা স্পোর্টস সিটির কোর্টে মুগ্ধ ফেডারেশন

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন বাস্কেটবল কোর্ট। কোর্টটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় দলের প্রধান কোচ।

বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। দেশের বাস্কেটবলের উন্নয়ন এবং খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (২ জুন) তারা এই বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ঘুরে দেখেন।

পরিদর্শনকারী প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

এ সময় তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। পরিদর্শনকালে তিনি কোর্টের বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

ফেডারেশনের কর্মকর্তারা কোর্টটির আন্তর্জাতিক মান, বিশেষ করে উন্নতমানের উডেন ফ্লোরিং এবং প্রশিক্ষণবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তারা মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এ ধরনের আধুনিক সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় দলের নিয়মিত অনুশীলনের জন্য কোর্টটি ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। পাশাপাশি ভবিষ্যতে এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করছেন, বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক অবকাঠামো দেশের বাস্কেটবলকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )