1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

কুড়িগ্রামে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ৬জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনের চেষ্টা প্রাথমিক ভাবে ব্যর্থ হয়। এই বিষয় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১এস দিয়ে ৩জন পুরুষ, ২জন শিশু এবং ১জন নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবির এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা ৬জনকে কাঁটাতার সংলগ্ন ফাকা মাঠে তাদের রেখে দেয়। এছাড়াও বড়াইবাড়ি বিওপি ক্যাম্প সংলগ্ন ভন্দুরচর সীমান্তে ৩জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের চেষ্টা সেটিও ব্যর্থ হয়।

জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ নারী, শিশু, পুরুষসহ ৯জনকে পুশইনের চেষ্টা করলে তা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে করতে পারেনি। এই বিষয় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহবান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )