1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের র‌্যালি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষ্যে রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব,রংপুরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর টাউন হল থেকে শুর” হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত বিপুর সংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন।

র‌্যালির আকর্ষণ হিসেবে বহন করা হয় বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা। সমর্থকদের স্লোগান, বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস এবং নীল-সাদা ধোঁয়ার আবহ পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা ও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। র‌্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তারা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা দল ভালো পারফরম্যান্স করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

র‌্যালিকে ঘিরে নগরীর সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। পথচারীরা এ সময় র‌্যালির ছবি ও ভিডিও ধারণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক ইসমাইল প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জীবন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, সিনিয়র যুগ্ম সম্পাদক রিদয় জেজে, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন এমএসবি, সহ সভাপতি ফরহাদুজ্জামান ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )