1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটি, কর্মচারীকে পিটিয়ে হত্যা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটি, কর্মচারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরে মো. শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, চার বছর ধরে নগরীর খামার মোড়ে পুড়ি-পিয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। বুধবার রাতে সে দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঘাতক মনুর পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছেন, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল সে। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )