1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব - পানি সম্পদ মন্ত্রী | দৈনিক সকালের বাণী
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব – পানি সম্পদ মন্ত্রী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মান করি, পরিকল্পিত ড্রেজিং করি। আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশা’আল্লাহ রক্ষা করতে সক্ষম হবো। সেই কাজটুকু করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা এক্সপাটরাসহ একত্রিত হয়েছি।

শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌচুরী এ্যানি বলেছেন, উজানে গজলডোবা, সেখানে যেভাবে পানির স্রোত আসছে। তারা তো তাদের গেটগুলো ওপেন করে দিয়েছে পাশ্ববর্তি দেশ। এই খাড়া স্রোতের কারনে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেক দিকে এখানে নদী ভাঙন বিশাল ভাবে দেখা দিচ্ছে। পানি এত অভার ফ্লো হচ্ছে, তাতে এলাকার মানুষের বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

এ কষ্ট লাঘবে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তাপাড়ের সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা অতিব প্রয়োজন। শুধু এখানে গোটা দেশের জন্য খুবই গুরুত্বপুর্ন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভিত্তিতে আমরা আজকে টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শনে এসেছি। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, তিস্তা শুধু আপনাদের(লালমনিরহাট রংপুর) দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। আমরা যখনই এ কাজগুলো দৃশ্যমান করে সমাপ্ত করতে পারব, হয়তো ২/৪ বছর বা ৬/৭ বছর সময় লাগবে। কিন্তু এর যে বেনিফিটা আসবে তা আমরা এ অঞ্চলের মানুষ পাব, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরন এবং কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে যেটা আপনাদের ৫টা জেলার দুঃখ। তা আনন্দে পরিনত হবে। আপনাদের উৎপাদনে পরিনত হবে। সেই দিকেই আমরা যাচ্ছি।

পানি সম্পদ মন্ত্রী বলেন, এটা দীর্ঘ কাজ রয়েছে। অনেক বৈঠক রয়েছে। তারপর কুয়েটে সেমিনার শেষ করে পদ্ম ব্যারাজ প্রকল্পের মত এ প্রকল্পটি একনেকে আনা হবে। পানি সম্পদ মন্ত্রীর সাথে ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং পানি সম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট, নীলফামারী জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )