1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

বিনোদনের দুনিয়ায় কখনো অভিনয়, কখনো বা ক্যানভাসে তুলির আঁচড়ে শিল্পকর্ম সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। ভক্তদের সাথে তার কাজের ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন।

বর্তমানে পুরো পরিবারসহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই তিনি শেয়ার করেছেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র মুহূর্তের একগুচ্ছ ছবি।
পবিত্র কাবা শরীফের সামনে থেকে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ভাবনা তার হৃদয়ের গভীর আবেগ প্রকাশ করেছেন। প্রথমবার পবিত্রতম স্থান কাবা শরীফ দেখার অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম।’

পরিবারের সঙ্গে ভাবনা
অনুভূতি বর্ণনা করতে গিয়ে ভাবনা আরও লিখেছেন, ‘আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।’

ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে ভাবনাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে। বিনোদন জগতের গ্ল্যামার সরিয়ে তিনি পবিত্র কাবার প্রাঙ্গণে হাজির হয়েছেন সম্পূর্ণ হিজাব ও বোরকা পরিহিত অবস্থায়। ছবিতে তিনি তার মা-বাবা ও বোনকে নিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছেন।

ছবিতে দেখা যায়, ভাবনা একটি হালকা গোলাপি রঙের হিজাব ও বোরকা পরেছেন। তার বাবা এহরাম পরিহিত অবস্থায় আছেন। পরিবারসহ এই পবিত্র স্থানে এমন আবেগঘন ছবি দেখে ভক্তরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেককেই মন্তব্য করতে দেখা গেছে যে, তারা ভাবনার এই পবিত্র যাত্রায় অনুপ্রাণিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )