1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পারিশ্রমিক ছবি প্রতি কত টাকা নেন তৃপ্তি | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

পারিশ্রমিক ছবি প্রতি কত টাকা নেন তৃপ্তি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ জন দেখেছেন
কত টাকা নেন তৃপ্তি

অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমরি। এই সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বৃদ্ধি করেছেন অভিনেত্রী। বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন। গত এক বছরের খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।

অ্যানিম্যাল ছবির সাফল্যের পর আর তাকে পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ এসেছে। তার অভিনীত ব্যান নিউজ ছবিটি বক্স অফিসে সাড়া না ফেললেও তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রসায়ন নজর কেড়েছে।

বর্তমানে ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবি নিয়ে ব্যস্ত নায়িকা। তারই মাঝে হাতে আসছে একের পর এক কাজ। তবে কাজ থেকে মুখ ফেরাচ্ছেন নায়িকা। একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয় বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কি না, তা স্থির করছেন। তেমনই নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকে।

 অ্যানিম্যাল ছবিতে বেশ বোল্ড চরিত্রে দেখা দিয়েছিলেন। এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা।  উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি, দিল্লিতে যদিও বড় হয়েছেন। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, খ্যাতি দিয়েছে অ্যানিম্যাল।

রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তৃপ্তি দিমরি। হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )