1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গবাদিপশুর জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা তালুকদার (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ‎মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত খাজা তালুকদার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর খাদ্যের জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে তিনি একটি আমগাছে ওঠেন। পরে আমগাছের ওপর থেকে একটি বাঁশের লাঠির সাহায্যে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় লাঠিটি গাছের পাশ দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় বিদ্যুৎ প্রবাহের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার পর স্থানীয় লোকজন তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ‎দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )