1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। খুলে গেছে অলরেডি (ইতোমধ্যে)। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) খুলে গেছে। জাপান, কোরিয়া (দ. কোরিয়া), মরিশাস, ওমান, সৌদি আরব…ইনশাহআল্লাহ।’

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশেটির প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )