1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিয়ের ৫ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী  | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিয়ের ৫ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
বিয়ের ৫ মাসে মা হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সন্তানের হাতের ছবি প্রকাশ করেছেন সুস্মিতা। সেইসঙ্গে মা হওয়া নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন। লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’

সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচীর সঙ্গে তার খুনসুটিও যেমন দেখেছেন নেটিজেনরা তেমনই দেখেছেন তিক্ততাও। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পায় চলতি বছরের শুরুর দিকে। সে সময় সব্যসাচী দাবি করেছিলেন ৫ বিয়ে হয়েছে সুস্মিতার। উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

সেসময় অভিনেত্রী দাবি করেছিলেন সংসার ভাঙার পেছনে দায়ী সন্তান নেওয়ায় সব্যসাচীর অনীহা। অন্যদিকে সুস্মিতার ছিল মা হওয়ার আকাঙ্ক্ষা। যেটি পূরণ হচ্ছে ব্যবসার পার্টনার শুভাশিষ বিয়ের পাঁচ মাসের মাথায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )