1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে? | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন শবনম বুবলী। তবে তারও আগে থেকেই আড়াল অবলম্বন করছিলেন অভিনেত্রী। কারণ অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। কিছুদিন আগে খবর দিলেন, ২ মেয়ে তিনি এক কন্যার মা হয়েছেন; বাবা শাকিব খান।
মাতৃত্বের খবরে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বুবলী। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী।

খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন ছবির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। ছবিতে বুবলীর সঙ্গে আছেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কোরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’; যদিও ছবিটি দর্শককে আকৃষ্ট করতে পারেনি।

নির্মাতা জানিয়েছেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে এই ছবিতে। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও সংলাপ দেবেন বুবলী-আদর।
নির্মাতা জাহিদ বলেন, বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি বুবলী। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )