1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠাবে ইতালি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠাবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
সাজাপ্রাপ্ত বিদেশি অপরাধীদের নিজ দেশে প্রত্যাবাসন জোরদার এবং তাদের ইতালীয় নাগরিকত্ব বাতিল করার প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশ ইতালি। বুধবার দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী দল এই বিষয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

দেশটির সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলোনির ব্রাদার্স অব ইতালি দলের সদস্যরা বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এছাড়া প্রত্যাবাসন করা বন্দীদের ইতালিতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। ব্রাদার্স অব ইতালির আইনপ্রণেতা সারা কেলানি বলেন, এই প্রস্তাবের মাধ্যমে এমন কিছু অপরাধের পরিধি আরও বাড়ানো হবে; যার ফলে বিদেশি বংশোদ্ভূত অপরাধীদের ইতালীয় নাগরিকত্ব বাতিল করা সম্ভব হয়।

ইতালির বর্তমান ক্ষমতাসীন জোটের শরিক দল ‘দ্য লিগ’ নাগরিকত্বের নিয়ম আরও কঠোর এবং ইতালীয় নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া সহজ করার বিষয়ে সংসদে আলাদা একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ‘দ্য লিগ’ এবং ‘ব্রাদার্স অব ইতালি’—উভয় দলই ‘ফুতুরো নাৎসিওনালে’ নামের একটি নতুন কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী আন্দোলনের তীব্র চাপের মুখে পড়েছে।

বিভিন্ন জনমত জরিপে বলা হচ্ছে, নতুন এই আন্দোলন শাসক জোটের দুটি দলের সমর্থন নিজেদের দিকে টেনে নিচ্ছে।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )