1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ক্যাসিনো জুয়ার অভিযোগে যুবক আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

৪১টি ঘোস্ট সিম উদ্ধার: পীরগঞ্জে ক্যাসিনো জুয়ার অভিযোগে যুবক আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ার খেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ| বৃহস্পতিবার সকালে পৌরসভার  ওসমানপুর মৌজার বাসস্ট্যান্ড আন্ডারপাসের নিচে পাকা সড়ক থেকে আতিকুর রহমান (২৪) নামের যুবককে আটক করেন| সে উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে|

পুলিশ জানান, এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে| মামলায় আটক আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে| পৌরসভার অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করে জব্দ করে| এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল|

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এসব অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )