1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আর কত সুযোগ নষ্ট করবেন সৌম্য? | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

আর কত সুযোগ নষ্ট করবেন সৌম্য?

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। দিনের শুরুতে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছেন কারান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনার সৌম্য সরকার এদিনও ব্যর্থ। প্রথম ম্যাচে ৬ রানের পর আজ দ্বিতীয় ম্যাচে করেন ৫ রান। অবশ্য ক্যারিয়ারজুড়েই কখনো ধারাবাহিক হতে পারেননি।

পরিসংখ্যান বিচার করলে সবশেষ ৫ ওয়ানডের মধ্যে ৩ ম্যাচেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। পাননি কোনো অর্ধ-শতকের দেখা। টিম ম্যানেজমেন্ট আস্থা নিয়েই সাইফের জায়গায় সৌম্য সরকারকে ডেকেছিল। তবে তিনি আস্থার প্রতিদান দিতে এখনও পর্যন্ত ব্যর্থ।

এবার প্রশ্ন উঠছে তার দলে থাকা প্রসঙ্গে। গেল কয়েক বছর যখনই জাতীয় দলে ডাক পেয়েছেন ধারাবাহিক হতে পারেননি। অনেক সময় তার দলে ডাক পাওয়া নিয়েও থেকেছে প্রশ্ন। কোনো ক্রিকেটার ইনজুরি কিংবা অফ ফর্মের কারণেও একাধিকবার সৌম্যকে দলে দেখা গেছে। তবে সেসব সুযোগ খুব একটা কাজে লাগাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )