1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপের ফাইনাল মাতাবেন যারা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের ফাইনাল মাতাবেন যারা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন

বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে এক তারকাখচিত সংগীতানুষ্ঠান। এই আয়োজনে এক মঞ্চে দেখা যাবে জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএসসহ বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের। আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

ফিফা জানিয়েছে, ম্যাচের বিরতিতে ১১ মিনিটের বিশেষ এই হাফটাইম শো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম। জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউ ইয়র্কের পিএস২২ কোরাস। কোল্ডপ্লেও তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে।
বিশেষ এই আয়োজনের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রকল্প। চমক থাকছে শিশুদের জন্যও। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও এই বিশেষ আয়োজনে অংশ নেবে।

সাধারণত ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও ম্যাচের বিরতিতে সংগীতানুষ্ঠানের প্রচলন নেই। বহু বছর ধরে আমেরিকান ফুটবলের সুপার বোল হাফটাইম শো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারণা থেকেই এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও একই ধরনের আয়োজন করছে ফিফা। ১৯ জুলাই ফুটবল বিশ্বের নতুন চ্যাম্পিয়ন কে হবে, সেই উত্তেজনার পাশাপাশি ইতিহাসের প্রথম বিশ্বকাপ হাফটাইম শো নিয়েও অপেক্ষায় কোটি কোটি ফুটবল ও সংগীতপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )