1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

চলমান বিশ্বকাপ শুরু থেকেই নানা কাণ্ডে বিতর্কিত ফিফা। চড়া মূল্যে টিকিট বিক্রির পর বিশ্বকাপ মাঠের ঘাসও বিক্রি করছে সংস্থাটি। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে তারা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের বিশাল মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কেউ যা কোনো দিন শোনেনি, সেটাই এবার করতে চলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফাইনালের মাঠের ঘাসের প্রতিটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। ফিফার অনলাইন স্টোরে জানানো হয়েছে, প্রতিটি ঘাসের টুকরোর মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এই পরিমাপটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‌‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মাঠের একটা আসল অংশের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। প্রত্যেক ঘাসের টুকরো প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং একটা ইউএসবি স্মারকসহ সরবরাহ করা হবে। বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী এই সংগ্রহযোগ্য সামগ্রী ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।’ এ ছাড়া ফিফা জানিয়েছে, অ্যাক্রিলিক ইউএসবিতে থাকবে সত্যতা যাচাইয়ের বিশেষ ফিল্ম। এটা একটা প্রিমিয়াম হিঞ্জড বক্সে উপস্থাপন করা হবে। সংগ্রাহক, সমর্থক এবং ফুটবল অনুরাগীদের কথা মাথায় রেখেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। আপাতত এই সংগ্রহযোগ্য সামগ্রী শুধু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঠিকানায় পাঠানো হবে।

 

ফিফা আরো জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই অর্ডার করা ঘাসের টুকরো পাঠানো হবে। উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক ফুটবলার এবং কোচ। সাধারণত এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস এবং নিউইয়র্ক জেটস দলের ম্যাচ এই স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্বকাপ ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৭০ মার্কিন ডলার। পাশাপাশি খাবার এবং পানীয়সহ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম রাখা হয়েছে ৩৪,৫০০ এবং ৩২,৫০০ মার্কিন ডলার। ফিফার গলা কাটা দামের টিকিটের পর এই অভিনব সামগ্রীর ন্যূনতম মূল্যও সাধারণের নাগালের বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )