1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর হোসেন আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর হোসেন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ২৯ মে দুই দিনের সফরে চট্টগ্রামে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সফরের মূল উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে চলমান বিরোধ নিরসন করা। প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে রাতযাপন করেন।

পরদিন ৩০ মে ভোরে সেনাবাহিনীর একটি দল সার্কিট হাউসে হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর রহমান। পরে একই দিন সকালে রাষ্ট্রীয় বেতারে তার নিহত হওয়ার খবর প্রচার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় একাধিক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )