1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি”র সভাপতি মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন ও সাধারণ মানুষ। কর্মসূচি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এখান থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং অর্থনীতি, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )