1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেতানিয়াহুকে গ্রেপ্তারের ব্যাপারে মামদানির বক্তব্য উড়িয়ে দিলেন ট্রাম্প | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ব্যাপারে মামদানির বক্তব্য উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২১ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি তার শহরে আসেন, তাহলে গাজায় গণহত্যার নির্দেশ প্রদানের জন্য গ্রেপ্তার হতে পারেন। তবে রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি উড়িয়ে দিয়েছেন। ট্রুথ সোশ্যাল পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেতানিয়াহু কখনও গ্রেপ্তার হবেন না। কারণ তিনি ইসলামিক প্রজাতন্ত্রী ইরানের বিরুদ্ধে লড়াই করছেন।

এমন এক দেশের সরকারের সঙ্গে তিনি লড়াই করছেন— যারা সম্প্রতি ৫২ হাজার নিরপরাধ আন্দোলনকারীকে হত্যা করেছে এবং গত ৪৭ বছর ধরে মার্কিন সেনা ও অন্যান্যদের হত্যা করছে। বরং সত্যিকার অর্থে কাউকে যদি গ্রেপ্তার করতে হয়— তাহলে গ্রেপ্তার করা উচিত সেইসব লোকজনকে— যারা ইরানকে মৃত্যু ও ধ্বংসের আবর্তে টেনে নিয়ে গেছে। এটা এমন একটি ইস্যু, যা (যুক্তরাষ্ট্রের) পূর্ববর্তী প্রেসিডেন্টদের অনেক আগেই সমাধান করা উচিত ছিল।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফলে আসার কথা রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর। কিন্তু নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিইইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি বিশ্বাস করি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর এখন হেগ শহরে আইসিসির হেফাজতে থাকা উচিত। তিনি নিউেইয়র্ক সিটিতে এলে তাকে কীভাবে গ্রেপ্তার করা যাবে— সে ব্যাপরে জানতে আমি নগর প্রশাসনের আইন বিভাগের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছি।

গত পরশুদিন নিউইয়র্ক পোস্টে মামদানির এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তার একদিন পরেই ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )