1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে ঘন বর্ষণে সবজির দাম দ্বিগুন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বিরামপুরে ঘন বর্ষণে সবজির দাম দ্বিগুন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কয়েকদিনের টানা ও ঘন বর্ষণের কারণে সবজি খেত ক্ষতিগ্রস্থ হওয়ায় প্রায় দ্বিগুণ হারে বেড়েছে সব ধরণের সবজির দাম। আর কাঁচা মরিচের কেজি উঠেছে ২০০ টাকায়। উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে ১১৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজির আবাদ করা হয়। এ উপজেলার উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে চালান হয়ে থাকে।

কিন্তু চলতি বর্ষা মৌসুমে কয়েকদিনের ঘন বর্ষণে অনেক সবজি খেত ক্ষতিগস্থ হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাইরে চালান যাচ্ছেনা এবং স্থানীয় বাজারের চাহিদাও মিটছেনা। সংকটের কারণে দু’সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। আর কাঁচা মরিচের কেজি ২০০ টাকায় লাফিয়ে উঠেছে।

বুধবার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ৩০ টাকার বেগুন ৮০ টাকা, ১৫ টাকার পটল ৫০ টাকা, ২৫ টাকার মূখি কচু ৫০ টাকা, ২০ টাকার ঢেড়ষ ৫০ টাকা, ৬০ টাকার করলা ১২০ টাকা এবং একই ভাবে অন্যান্য সবজির দাম প্রায় দ্বিগুন হারে বেড়েছে। একই সাথে পাল্লা দিয়ে আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা এবং ৩০ টাকার পেঁয়াজের দাম উঠেছে ৫০ টাকায়। মুকুন্দপুরের সবজি চাষী আনিছুর রহমান বলেন, বৃষ্টিতে সবজি খেত ভীষন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কাঙ্খিত ফলন না পাওয়ায় অল্প সবজি নিয়ে বাজারে এসেছেন।

সবজি বিক্রেতা জাহাঙ্গীর বলেন, পাইকারী বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেশি দামে সবজি কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কমল কৃষ্ণ রায় বলেন, বর্ষা মৌসুমের ঘন বৃষ্টিতে ১১৫ হেক্টর সবজি খেতের মধ্যে আংশিক ভাবে প্রায় ২ হেক্টর জমির খেত ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )