1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমালোচকদের নেইমার বললেন, ‘নিজের কাজ করুন’ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সমালোচকদের নেইমার বললেন, ‘নিজের কাজ করুন’

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ জন দেখেছেন

মাঠে না থাকলেও নেইমারকে ঘিরে আলোচনা যেন থামছেই না। এবার ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে চুপ থাকেননি তিনি। বরং স্পষ্ট ভাষায় সমালোচকদের উদ্দেশে বলেছেন, নিজের কাজ করুন।

ব্রাজিলের ক্লাব সান্তোসের ফরোয়ার্ড নেইমার মঙ্গলবার সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন। একই দিনে কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রাল ডে ভেনেজুয়েলা (ইউসিভি)-কে ৪-১ গোলে হারায় সান্তোস। ম্যাচ চলাকালীন নেইমারের পোকার খেলায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ৩৪ বছর বয়সী এই তারকা।

তিনি জানান, ক্লাবের অনুমোদিত ফিটনেস কর্মসূচির অংশ হিসেবেই তিনি ব্রাজিলে ছিলেন এবং সেদিন ছিল তার নির্ধারিত ছুটির দিন, আমি দ্বিতীয়বারের মতো অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তার পরই মনে পড়লো, আমার ছুটির দিনে আমি পোকার খেলতে গিয়েছি এটা নিয়েই সবাই কথা বলছে। তার কথা, সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। এরপর বিশ্রাম নিয়েছি। তারপরও সবাই কথা বলেই যাচ্ছে। এখন আবার অনুশীলনে যাচ্ছি। এটাও কি সমালোচনা করবে? নিজের কাজ করুন। মন্তব্যের পর ভিডিওর শেষে মোবাইলের ক্যামেরায় হালকা চাপ দিয়ে নিজের বিরক্তিও প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )