1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সবার প্রশ্ন অভিনয়ে নিয়মিত নই কেন: সুমাইয়া শিমু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সবার প্রশ্ন অভিনয়ে নিয়মিত নই কেন: সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু পাঁচ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন। এই দীর্ঘ সময়ে অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকের ভালোবাসা যে এতটুকু কমেনি, তা উপলব্ধি করেছেন দেশ-বিদেশের নানা সফরে। তাঁর ভাষায়, যেখানে গেছেন, সেখানেই একটাই প্রশ্ন শুনেছেন, অভিনয়ে নিয়মিত নই কেন?
বিরতির কারণ ব্যাখ্যা করে শিমু বলেন, এই সময়টায় তিনি মাতৃত্ব ও পরিবারকেই প্রাধান্য দিয়েছেন। মাঝে মা হয়েছি। আমার দুই সন্তানের বয়স এখন প্রায় তিন বছর। সন্তান, পরিবার এবং ব্যক্তিগত কিছু কারণেই অভিনয় থেকে দূরে ছিলাম। কোনো মান-অভিমান ছিল না। অভিনয়ই আমার সবচেয়ে প্রিয় জায়গা।

অভিনয়ে ফিরছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে। এতে তিনি অভিনয় করছেন ‘রোকাইয়া’ চরিত্রে। এই নাটককেই প্রত্যাবর্তনের জন্য বেছে নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, রাজের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর গল্প ও চরিত্র দুটোই আমার ভালো লেগেছে। তখন মনে হয়েছে, এই কাজ দিয়েই ফেরা যায়। মজার বিষয় হলো, অভিনয়ে বিরতির আগে আমার শেষ নাটকটিও পরিচালনা করেছিলেন রাজ।

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিমু। তিনি বলেন, খুব ভালো লাগছে। অভিনয়ই আমাকে মানুষের ভালোবাসা এনে দিয়েছে। এত বছর পর আবার সেই জায়গায় ফিরতে পারছি, এটা সত্যিই অন্যরকম অনুভূতি। অভিনয় থেকে দূরে থাকলেও সময়টা তিনি কাজে লাগিয়েছেন নিজের পড়াশোনায়। এ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। পাশাপাশি নিয়মিত দেশ-বিদেশের বিভিন্ন নাটক ও চলচ্চিত্রও দেখেছেন।

শিমুর মতে, এই বিরতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি তাঁকে স্পর্শ করেছে, তা হলো দর্শকের ভালোবাসা। দেশে-বিদেশে যেখানেই গেছি, সবাই জানতে চেয়েছেন কেন অভিনয় করছি না। অনেকে বলেছেন, আমার নাটক তারা খুব মিস করেন। তখন বুঝেছি, দর্শক আমাকে ভুলে যাননি। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। অভিনয়ে ফিরলেও কিছুটা চাপ অনুভব করছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, দর্শকদের যে প্রত্যাশা, সেটার মর্যাদা রাখতে চাই। ভালোভাবে কাজটা শেষ করতে চাই।

এখন থেকে নিয়মিত অভিনয় করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে শিমু বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না। আগে এই নাটকটির কাজ শেষ হোক, প্রচার হোক। দর্শকদের প্রতিক্রিয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে একটি বিষয়ে তিনি স্পষ্ট- মাধ্যম নয়, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প ও চরিত্র। গল্প ভালো লাগতে হবে, চরিত্রও পছন্দ হতে হবে। এই দুটো মিললেই নতুন কাজে যুক্ত হব।
আলোচনার শেষ দিকে দর্শকদের একটি মজার প্রশ্নের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি ভ্রমণ করতে ভালোবাসি। বিদেশে গেলে ভিডিও করে ফেসবুকে শেয়ার করি। তাই অনেকেই মনে করেন, আমি বিদেশে থাকি। আসলে আমি দেশেই আছি, শুধু ঘুরতে ভালোবাসি।

আলোচনার শেষ দিকে দর্শকদের একটি মজার প্রশ্নের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি ভ্রমণ করতে ভালোবাসি। বিদেশে গেলে ভিডিও করে ফেসবুকে শেয়ার করি। তাই অনেকেই মনে করেন, আমি বিদেশে থাকি। আসলে আমি দেশেই আছি, শুধু ঘুরতে ভালোবাসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )